পশ্চিমবঙ্গের কয়েক লাখ মানুষের করোনা তথ্য বেহাতের আশঙ্কা

৪ মার্চ, ২০২১ ২০:৫৬  
ভারতের পশ্চিমবঙ্গের কয়েক লাখ মানুষের করোনা টেস্টবিষয়ক তথ্য বেহাতের আশঙ্কা করছে দেশটির অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ৪ মার্চ, বৃহস্পতিবার প্রযুক্তিবিষয়ক একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান দেশটির অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞ সৌরজিৎ মজুমদার। তার দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত করোনাবিষয়ক ওয়েবসাইটে নিরাপত্তা দুর্বলতার কারণে এই আশঙ্কা থেকে যাচ্ছে। তার দাবি, করোনা টেস্টের রেজাল্ট জানাতে টেস্টকারীদের মেসেজের মাধ্যমে একটি লিঙ্ক পাঠানো হয়। লিঙ্কে টেস্টকারীর সনাক্তকরণ নম্বর থাকে যা অনলাইন টুলের মাধ্যমে ইনকোড বা ভেঙ্গে ফেলা যায়। এরমাধ্যমে ওই রোগী বা করোনা টেস্টকারীর নাম, লিঙ্গ, বয়স, পোস্টাল অ্যাড্রেস এবং করোনা টেস্ট রেজাল্ট হাতিয়ে নেয়া সম্ভব। মজুমদার জানান, এটি মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন জনক অপরাধ। এছাড়া এসব তথ্য হাতিয়ে নিয়ে ডার্ক ওয়েবসহ অন্যান্য মাধ্যম বিক্রি করতে পারে হ্যাকাররা। এ বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন বলেও জানানো হয় ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে। ডিজিটেক/আরএইচএস